চট্টগ্রাম বিমানবন্দরে বাড়তি সতর্কতা,করোনা সংক্রমণ – My Blog
ঢাকাTuesday , 10 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিমানবন্দরে বাড়তি সতর্কতা,করোনা সংক্রমণ

admin
June 10, 2025 2:52 pm
Link Copied!

সম্প্রতি ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

রবিবার (৮ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে আগত যাত্রীদের জন্য ইমিগ্রেশন এলাকায় স্বাস্থ্য পরীক্ষার আলাদা ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপতে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার।

এছাড়া বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের জন্য যথেষ্ট পরিমাণ মাস্ক ও গ্লাভসের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের সচেতন করতে স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনাও প্রচার করা হচ্ছে।

এদিকে, দেশে করোনার সংক্রমণও ফের বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন, সেখানে মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। ৫ জুন একজনের মৃত্যুও হয়েছে করোনায়।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন NB.1.8.1 এর সংক্রমণ ক্ষমতা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২৩ মে পর্যন্ত ২২টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে ৫১৮ জন রোগীর দেহে। যদিও সংখ্যাটি এখনো তুলনামূলকভাবে কম, তবে গত সপ্তাহের তুলনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ শতাংশেরও বেশি।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পরিস্থিতি আতঙ্কিত হওয়ার মতো নয়, তবে সতর্কতা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।