চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত – My Blog
ঢাকাThursday , 12 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত

admin
June 12, 2025 2:15 pm
Link Copied!

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তিনি নগরের হালিশহর এলাকার বাসিন্দা। এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রামে মোট চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষা শেষে ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রামে মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে তিনজন চট্টগ্রাম নগরের এবং একজন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী সিভয়েস২৪’কে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে তিন দিনে মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।