ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ আটক – My Blog
ঢাকাThursday , 12 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ আটক

admin
June 12, 2025 8:38 pm
Link Copied!

টাঙ্গাইলের ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন (৩৮) জনতার হাতে আটক হয়েছেন। তার প্রেমিকসহ তিনি ভূঞাপুর থানা হেফাজতে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পলশিয়া গ্রামের শাহ আলমের স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিকের নাম বাবলু মিয়া (৪৫)।

বাবলু একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। বাবলু মিয়া চার ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা এবং রেহেনা পারভীন তিন সন্তানের মা।

গত ১১ জুন বুধবার রাতে উপজেলার সিরাজকান্দি গ্রামে ওই মহিলা লীগ নেত্রী রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, দীর্ঘ দিন ধরে নিকরাইল ইউনিয়ন মহিলা লীগ নেত্রী রেহানা পারভীন এবং বাবলুর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। প্রায়ই বাবলু রেহানার বাড়িতে আসা-যাওয়া করতো।

বুধবার রাতে রেহানার বাড়িতে তারা একত্রিত হলে, ওত পেতে থাকা স্থানীয় কিছু ব্যক্তি তাদের আটক করেন।

এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছু মানুষ উত্তেজিত হয়ে তাদের মারধরও করেন। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রেহেনা পারভীনের ছেলে আব্দুল্লাহ জানায়, বাবলু মিয়ার সঙ্গে তাদের পারিবারিক এবং ধার-দেনার সম্পর্ক রয়েছে। এর বাহিরে কোনো সম্পর্ক নেই, এটি একটি ষড়যন্ত্র।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।