চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক নিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার – My Blog
ঢাকাFriday , 13 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক নিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

admin
June 13, 2025 9:36 pm
Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে মাদকদ্রব্যসহ এক দম্পতিকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়নের ইছানগর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন : চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহেদ প্রকাশ সন্দীপ শাহেদ (৪০) এবং তার স্ত্রী মিনু আক্তার ওরফে মিনা (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা এবং নগদ ৩,৮১০ টাকা জব্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত এত দম্পতিকে যৌথবাহিনী আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।