যাত্রীবেশে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই : আটক ৩ – My Blog
ঢাকাSunday , 15 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবেশে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই : আটক ৩

admin
June 15, 2025 6:54 pm
Link Copied!

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটিও।

রবিবার (১৫ জুন) বিকেলে জেলা পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন— নাইখাইন বড়ুয়া পাড়ার অন্তজিৎ বড়ুয়া, ধলঘাট ইউনিয়নের গৈরালা এলাকার রাকিবুল হক সাইমন ও আসিফ উদ্দিন।

পুলিশ জানায়, গাইবান্ধা জেলার বাসিন্দা মো. আমিন হোসেন প্রতি বছর ফসল কাটার মৌসুম শেষে জীবিকার খোঁজে চট্টগ্রামের পটিয়া এলাকায় অটোরিকশা চালান।

প্রতিদিনের ন্যায় গত গতকাল (শনিবার) রাত ৮টার দিকে পটিয়া পৌরসভা এলাকায় যাত্রী নেন তিনি।

যাত্রীবেশে ওঠা ছিনতাইকারীরা তাকে নিয়ে যায় জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন বৌদ্ধ মন্দিরের পাশে একটি পাকা রাস্তায়। সেখানে তারা চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের একটি দল নাইখাইন দিঘীর পাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।