শেরপুরে বাসচাপায় নিহত ১ – My Blog
ঢাকাSunday , 15 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বাসচাপায় নিহত ১

admin
June 15, 2025 9:17 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : শেরপুর সদরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া সদরের ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা জানান, মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশে যাচ্ছিল।

এ সময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যায়।

এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।