২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা : গ্রেফতার ১ – My Blog
ঢাকাMonday , 16 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা : গ্রেফতার ১

admin
June 16, 2025 6:34 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণি পড়ুয়া দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (১৫ জুন) রাতে পাংশা মডেল থানায় আলাদা দু’টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুই কিশোরীর বাবা ও মা।

অভিযুক্ত দুই যুবক হলেন : পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠি-মালিয়াট গ্রামের জেহের আলীর ছেলে হাসমত আলী (১৮) ও একই গ্রামের উজ্জল মন্ডলের ছেলে সিহাব মন্ডল (১৮)।

ভুক্তভোগী দুই ছাত্রী জানায়, তারা স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল।

এ সময় নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে সিহাব ও হাসমত তাদের পথ আটকে দাঁড়িয়ে পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এছাড়া ধর্ষণের কথা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মামলার আসামি সিহাবকে আটক করা হয়েছে। অন্য আসামি হাসমতকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।