চট্টগ্রামের ফটিকছড়িতে নদীতে ডুবে নানি-নাতনির মৃত্যু! – My Blog
ঢাকাTuesday , 17 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ফটিকছড়িতে নদীতে ডুবে নানি-নাতনির মৃত্যু!

admin
June 17, 2025 11:27 am
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নানি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন : শাহানু বেগম (৪৫) ও তার নাতনি মুনতাহা (৮)।

রবিবার (১৬ জুন) দুপুরে উপজেলার কাঞ্চননগর মানিকপুর গ্রামের মহিষের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহানু বেগম ওই গ্রামের মৃত বদিউল আলমের স্ত্রী এবং শিশু মুনতাহা একই এলাকার মোহরম আলীর কন্যা। সম্পর্কে তারা নানি-নাতনি।

স্থানীয়রা বলেন, দুপুরে দুই নাতনি- সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাঁশের ভেলায় নদীতে গোসল করতে নামেন শাহানু বেগম। এক পর্যায়ে ছোট নাতনি মুনতাহা ভেলা থেকে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে নানি নিজেও পানিতে পড়ে যান।

তখন অপর নাতনি সুমাইয়া সাতরে তীরে উঠতে পারলেও শাহানু ও মুনতাহা নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর শাহানুর এবং চার ঘণ্টা পর মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রমজান আলী বলেন, নদীতে ডুবে নিখোঁজের পর এলাকাবাসীর তৎপরতায় নানি-নাতনির মরদেহ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, মর্মান্তিক এ ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। স্থানীয়দের পাশাপাশি থানা পুলিশ ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।