রাজশাহীতে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসী আটক – My Blog
ঢাকাThursday , 19 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসী আটক

admin
June 19, 2025 8:51 pm
Link Copied!

রাজশাহীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার সময় নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সেনাবাহিনীর একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন : শরিফুল ও মিজান। অস্ত্র ও গুলিগুলো শরিফুলের। আর মিজান তার সহযোগী ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

একজন ক্যাপ্টেন এ অভিযানে নেতৃত্ব দেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) অভিযানে অংশগ্রহণ করে। অভিযানে দু’জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল (সম্ভাব্য ভারতীয় তৈরি) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনের সময় একাধিক মামলা দায়ের হয়েছিল।

সেনাবাহিনীর কর্মকর্তা জানান, গ্রেফতার দুই আসামিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-৫ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।