চট্টগ্রামের চান্দগাঁওয়ে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৫ – My Blog
ঢাকাFriday , 20 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চান্দগাঁওয়ে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৫

admin
June 20, 2025 9:45 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালায় থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা বিভিন্ন জেলা থেকে এসে বর্তমানে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় বসবাস করছেন।

তারা একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি চান্দগাঁও থানায় গত বুধবার (১৮ জুন) দায়ের করা হয়, যার নম্বর ২১।

মামলায় পেনাল কোডের ধারা ১৪৩, ৩৪১, ৩৮৫, ৩৮৬, ৫০৬ ও ৩৪ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তাররা হলেন : মো. নয়ন (৩৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশনের বাসিন্দা, বর্তমানে নগরের চান্দগাঁও থানার কুলাপাড়ার বাসিন্দা। রাঙ্গুনিয়া উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা মো. লোকমান (২৮)।

ময়মনসিংহ জেলার নান্দাইলের বাসিন্দা এবং বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাস করা মো. ফয়সাল হোসেন (৩২),চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার জালালাবাদ ওয়ার্ডের বাসিন্দা  মো. শাহীন (২১) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাপাতলি এলাকার বাসিন্দা এবং বর্তমানে হাটহাজারীতে বসবাস করা সনজিত নাথ (৪৯)।

চান্দগাঁও থানার একজন কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

চট্টগ্রাম নগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।