পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে, যান চলাচল বন্ধ – My Blog
ঢাকাFriday , 20 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে, যান চলাচল বন্ধ

admin
June 20, 2025 8:07 pm
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে মালবোঝাই ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারো কোনো ক্ষতি হয়নি, তবে যান চলাচল বন্ধ রয়েছে

আজ শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের ওপর নির্মিত সেতুটি ধ্বসে যায়।

জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে কয়লাবোঝাই একটি ট্রাক পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।

এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ব্রিজ ভেঙে যাওয়ায় ইন্দুরকানী, কলারন-সন্ন্যাসী হয়ে মোড়লগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে হাজারো পথচারী দুর্ভোগে পড়েছে। বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ইন্দুরকানী উপজেলার মালবাড়ির এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কয়লা ভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পেরে ব্রিজটি ভেঙে পড়ে।

ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।