বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের ৪ কর্মী আটক – My Blog
ঢাকাSaturday , 21 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের ৪ কর্মী আটক

admin
June 21, 2025 7:46 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন: শুক্কর (১৯), জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।

শুক্রবার (২১ জুন) বিকেলে মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদফতরের পাশে ডিসি রোড থেকে তাদের আটক করা হয়।

মিরপুর থানা সূত্র জানিয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদফতরের আশপাশ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে আটক করা সম্ভব হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশ্যে শ্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।