রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ, আটক ১৩ – My Blog
ঢাকাSaturday , 21 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ, আটক ১৩

admin
June 21, 2025 8:13 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন : শামীম (৩২), শাহাদাত (২৩), নিদার হাসান (১৭), ফাহাদ (১৬), আলাভী আনাম (১৬), সাজ্জাদুর রহমান রবিন (৩০), রেজাউল (৪০), রাসেল (২২), কাদের (৩২), সাব্বির (২৩), জামাল (২৭), রবিন (২৩) ও আলমগীর (৩৮)।

শুক্রবার (২০ জুন) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

শনিবার (২১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুরের এডিসি জুয়েল রানা।

তিনি বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন, ওয়ারেন্টভু্ক্ত ৬ জন, দস্যুতার মামলায় ৩ জন, চুরি ও অন্য মামলায় ২ জন রয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি ২৩ ইঞ্চি সামুরাই, লোহার ছোরা ও একটি ইঞ্চি চাপাতি উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।