মীরসরাইয়ে লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কা, নিহত ২ – My Blog
ঢাকাSunday , 22 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কা, নিহত ২

admin
June 22, 2025 2:01 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছে৷

রোববার (২২ জুন) সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) ৷

জানা যায়, রোববার সকালে মহাসড়কের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছন দিক থেকে ধাক্কা দেয়৷

এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়৷ ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন৷

যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুল হুদা বলেন, রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছন থেকে একটি ড্রামট্রাক ধাক্কা দিলে ড্রামট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ড্রাম ট্রাক চালক ও চালকের সহকারী নিহত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং কন্টেইনারবাহী লরির চালক পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।