টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ২ – My Blog
ঢাকাFriday , 27 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ২

admin
June 27, 2025 6:26 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

গ্রেফতার আসামিরা হলেন : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনতলিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শফি উল্লাহ (৪৫) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে নুরুল বশর (৩৮)।

আ. ম. ফারুক বলেন, বৃহস্পতিবার রাতে টেকনাফের বাহারছড়া ইঊনিয়নের মনতলিয়া এলাকায় কতিপয় লোকজন মাদকের বড় একটি চালান অন্যত্রে পাঠানোর জন্য অবস্থান করার খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়।

এ সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ছোট বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।