লালমনিরহাটে রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক – My Blog
ঢাকাFriday , 27 June 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে রথযাত্রায় চোর চক্রের ৫ নারী আটক

admin
June 27, 2025 7:15 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : লালমনিরহাটে রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা মহোৎসবে শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর বেশ ধরে প্রবেশ করে নারী চোরচক্র। ভিড়ের মধ্যে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নিতে এসেছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি।

ধর্মীয় অনুষ্ঠানে আচরণে অসংগতি ধরা পড়লে সন্দেহ হয় ভক্তদের। একপর্যায়ে ধরা পড়ে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরে সদরের রাধা গিরিধারী ইসকন মন্দিরের রথযাত্রা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার নারীরা সবাই ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা।

তারা হলেন : লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী ও রেজিনা খাতুন।

জেলা ইসকন সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস জানান, এ চক্রটি হিন্দু নারীর বেশে ঢুকে পড়েছিল মন্দির এলাকায়। মহিলাদের সঙ্গে মিশে গয়না লুট করতে এসেছিল।

গত বছরেও এমন একটি চক্র ধরা পড়েছিল বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা বাদল কুমার জানান আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।