কালীগঞ্জে ফেনসিডিল উদ্ধার : নারী কারবারি আটক – My Blog
ঢাকাTuesday , 1 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ফেনসিডিল উদ্ধার : নারী কারবারি আটক

admin
July 1, 2025 10:24 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ যাত্রীবাহী পরিবহন থেকে ৮১ বোতল ফেনসিডিলসহ শারমিন আক্তার রুমা (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শহরের কালিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আসামি শারমিন আক্তার রুমা জেলার কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়।

এ সময় প্যাকেটের মধ্যে থাকা একটা কৌটা থেকে ও ওই নারীর দেহ তল্লাশি করে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।