খুলনায় ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার : আটক ১ – My Blog
ঢাকাTuesday , 1 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার : আটক ১

admin
July 1, 2025 7:08 pm
Link Copied!

জেলা প্রতিনিধি : খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে খুলনার হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

আটক ওমর ফারুখ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটির বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার বলেন, দুপুরে আমাদের থানা পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে।

এমন সংবাদের ভিত্তিতে আমরা থানা এলাকায় চেকপোস্ট বসাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহণ থেকে যাত্রী ওমর ফারুখ নেমে যাওয়ার চেষ্টা করে।

এসময়ে তার গতিরোধ করলে তিনি ভয় পেয়ে যান। আটক আসামির কাছ থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।