চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া গ্রেফতার – My Blog
ঢাকাTuesday , 1 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া গ্রেফতার

admin
July 1, 2025 3:06 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় র‍্যাবের অভিযানে সুজন বড়ুয়া প্রকাশ সাইমন (২৯) নামের একজন ইউপিডিএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার সাঁওতাল পাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ২০২৫ সালের ১৮ ই মে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ পলাতক আসামি সুজন বড়ুয়া’কে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব।

এছাড়াও সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার চুরি এবং নাশকতার দু’টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।