উখিয়ায় ইয়াবা উদ্ধার যুবক গ্রেপ্তার – My Blog
ঢাকাThursday , 3 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় ইয়াবা উদ্ধার যুবক গ্রেপ্তার

admin
July 3, 2025 6:30 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ওয়োসাই ওয়াং মার্মা (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পৃথক আরেকটি অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বুধবার (২ জুলাই) রাতে উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ওয়োসাই ওয়াং মার্মা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু মার্মাপাড়া গ্রামের চাইং দো অং মার্মার ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, অভিযানের সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ওসি আরও জানান, একই রাতে আরেকটি পৃথক অভিযানে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশের একটি দোকানের সামনের মাঠ থেকে সাদা পলিথিনে মোড়ানো দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড রাইফেলের গুলি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি আরিফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।