নরসিংদীতে গাঁজা উদ্ধার : গ্রেফতার ২ – My Blog
ঢাকাThursday , 10 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে গাঁজা উদ্ধার : গ্রেফতার ২

admin
July 10, 2025 8:34 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : নরসিংদীর মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ খোকন মিয়া(২৫) ও নিরব আহমেদ(১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধামাউরা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে এবং নিরব একই জেলা সদরের আহরন্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে।

ওসি পুলিশ জানান, বৃহস্পতিবার ভোরে মাধবদী পৌর শহরের খনমর্দী এলাকায় একটি সন্দেহজনক নীল-হলুদ রঙের পিকআপ গাড়ি (রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গাড়ির বডির নিচে গোপন চেম্বারে লুকানো অবস্থায় গাঁজার বস্তাগুলো পাওয়া যায়।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত তাদেরকেও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি নজরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।