ঢাকাWednesday , 23 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাই ও ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালান জব্দ

admin
July 23, 2025 3:50 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফেনী ও মীরসরাই সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র সদস্যরা মঙ্গলবার ভোর রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম বিওপি ও মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অলিনগর বিওপি’র সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, টি শার্ট, চশমা ও জুতা জব্দ করা হয়েছে।

এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।

ফেনী ব্যাটালিয়ন (৪-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন গণমাধ্যমে এ তথ্যের সতত্যা নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র কঠোর নীতি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।