ঢাকাThursday , 24 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোনকে হত্যার ঘটনায় ভাই ও ভাবি গ্রেপ্তার

admin
July 24, 2025 7:15 pm
Link Copied!

জেলা প্রতিনিধি : যশোরে বোনকে হত্যার ঘটনায় ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পিবিআই পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। 

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন।

আটক আসামি খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে।

তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করেন বোন শারমিন ও বোনাই শিমুল।

পিবিআই পুলিশ সুপার জানান, আটকের পর তারা হত্যার ঘটনা স্বীকার করেছেন। কেন হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন।

তারা জানিয়েছেন, ২৩ জুলাই সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমিনের সঙ্গে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে নামে পিবিআই। একপর্যায়ে তারা ঘাতক ভাই ও ভাবিকে গ্রেপ্তার করে। পিবিআই জানায়, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।