ঢাকাThursday , 24 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত

admin
July 24, 2025 5:06 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন।

এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা পাঁচ মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়। এর বিপরীতে সিআইডিতে এসে ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে যান। যাদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও ছিলেন।

মাইলস্টোন ট্র্যাজেডির পর বুধবার (২৩ জুলাই) নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা দেওয়ার অনুরোধ জানায় সরকার। এদিন সরকারি এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

এর আগে গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণি কক্ষে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান।

ঘটনাটিতে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। ৩৩ মৃতদেহের মধ্যে পাঁচজন পুড়ে একেবারে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরে মরদেহগুলোর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেয় সরকার। সেই মতো নমুনাও সংগ্রহ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।