ঢাকাThursday , 24 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, চালক নিহত

admin
July 24, 2025 2:01 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় জামান হোসেন (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জামান হোসেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো. আইয়ুবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি খোলা ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-৪৫১৯) চট্টগ্রামমুখী লাইনে চলছিল। চলমান সিএনজি ফিলিং স্টেশন অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জামান হোসেন সেখানে আটকা পড়েন।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহায়তায় আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক দুটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে পুলিশ ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে কিছু সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।