ঢাকাMonday , 28 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর লালপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ; আহত ৮

admin
July 28, 2025 7:45 am
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ট্রাক এবং মাইক্রোবাস বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন : ফেনী সদর উপজেলার ধলিয়া গ্রামের শিপনের ছেলে মেহেদী হাসান (২০), আলমগীরের ছেলে মো. হাসান (২০), লক্ষীপুরের রামগতি উপজেলার পূর্বচল কলাকোবা গ্রামের হাসেমের ছেলে মো. শাকিল (২৪), নোয়াখালীর কবিরহাট উপজেলার ললুয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ইবরাহিম (২৫), মাইজদী উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে রাকিব (২৫), চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরা গ্রামের এসকান্দর নেয়ামত উল্লাহর ছেলে মাহফুজ (৩০) ও আমজাদ হোসেন। আহত অপর একজনের নামপরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে লালপোল ক্রসিং এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করে বাকী ৮ জনকে হাসপাতালে ভর্তি করান।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ বলেন, দুর্ঘটনা কবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেস্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।