ঢাকাThursday , 31 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার ; গ্রেফতার ৩

admin
July 31, 2025 12:09 am
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শরীরে বেঁধে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে নারীসহ তিন মাদককারবারিকে আটক করা হয়।

বুধবার (৩০ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন : পাবনার ইশ্বরদী থানাধীন বহরপুর গুচ্ছগ্রামের মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), মৃত হোসেন আলীর ছেলে আল আমিন বিশ্বাস (৩২) ও আলামিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান করা হয়।

এসময় নারী পুলিশ সদস্য দ্বারা গ্রেফতারকৃতদের শরীর তল্লাশি করে প্রতিজনের শরীরে বিশেষ কায়দায় (বডি ফিটিং) অবস্থায় মোট সাড়ে ৭ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।