গ্রেফতারকৃত আসামি মো. নজরুল ইসলাম মামুন তিনি ফেনী সদর উপজেলার চাড়িপুর এলাকার মৃত পেয়ার আহম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী মডেল থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নজরুল ইসলাম মামুন ফেনী শহরের বিজয় সিংহ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত ৫ আগস্ট সন্ধ্যার র্যাব এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম মামুনের বিরুদ্ধে ফেনী সদর ও চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং চুরিসহ মোট ১০টি মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
