ঢাকাSaturday , 9 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যা: আটক ৭ আসামির দুই দিনের রিমান্ড

admin
August 9, 2025 8:31 pm
Link Copied!

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার সাতজন আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুরের পর প্রিজন ভ্যানে করে সাত আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশ হেফাজতে নিতে নির্দেশ দেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, ‘আদালত সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত সপ্তাহে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে গাজীপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট সাতজনকে গ্রেফতার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।