ঢাকাMonday , 11 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

admin
August 11, 2025 9:50 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে চোরাই ৮টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর-মোন্নাপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়।

এসময় বাড়ি থেকে ৮টি বিভিন্ন কোম্পানি ও মডেলের মোটরসাইকেল উদ্ধার করে। তবে পুলিশ মোহাম্মদ আলীকে আটক করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়িতে জনতার হাতে আটক হন দুই মোটরসাইকেল চোর।

আটকরা হলেন- দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মো. শিহাব (২১)। পরে পুলিশ তাদের একটি মামলায় তাদের গ্রেফতার করে আদালতে তোলে এবং রিমাণ্ডে নেয়। রিমাণ্ডে সোহেল ও শিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহাতকে গ্রেফতার করে।

পরবর্তীতে রাহাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তারা চারজনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।