ঢাকাMonday , 11 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আওয়ালীগের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত

admin
August 11, 2025 11:35 pm
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি ; মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট নিয়ে বের হন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু ও সিদ্দিকী কর্মী-সমর্থকরা। তারা শিবচর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। ফেরার পথে চরশ্যামাইল এলাকায় আসলে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের লোকজনের সাথে প্রথমে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে হাতাহাতির ঘটনাও ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। কুপিয়ে জখমসহ কমপক্ষে ২০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিবচর থানা পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এখনো থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।