ঢাকাTuesday , 12 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ,আটক ৬

admin
August 12, 2025 3:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, সোমবার দিনগত রাত থেকে সকাল পর্যন্ত মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান চালিয়ে ওয়ারুক রেল স্টেশন এলাকা থেকে ফাতেমা (৪০) ও ছামেদা (৩৫) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট। তারা কক্সবাজার টেকনাফ থেকে বিক্রির করার উদ্দেশ্যে এসব মাদক চাঁদপুরে নিয়ে আসে।

হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক কারবারি মো. দেলোয়ার হোসেন কে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট।

মতলব দক্ষিণ উপজেলার পোলপাড় এলাকা থেকে আটক করা হয় মাদক কারবারি মো. হারুন পাটওয়ারী কে (৫২)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা।

ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক কারবারি মো. রতনকে (৩৩)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ আড়াই হাজার টাকা, একটি কাঁচি ও একটি ছুরি।

এছাড়াও সদর উপজেলার অপর অভিযানে খালিসাডুলি এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. জিসান (১৮) কে আটক করা হয়। তা কাছ থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় অস্ত্র।

এদিকে মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ দিগলদী মুন্সিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় তালিকাভুক্ত চোর চক্রের সদস্য হৃদয় গাজীকে (২১)। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

অপারেশনাল অফিসার লেফটেনান্ট মানজুরুল হাসান খান বলেন, জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।