ঢাকাTuesday , 12 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক ১৪ বাংলাদেশি ফেরত

admin
August 12, 2025 11:35 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১৪ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এক পরিবারের আট সদস্য রয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৬-এর কাছাকাছি বসতপুর নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে দুপুর ১২টা ২৫ মিনিটে হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানা যায়, গত ১১ আগস্ট বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ওই ১৪ জনকে আটক করে বিএসএফ। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলেন : মো. মন্টু (৪০), তার স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮) ও দুই ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯); মো. আব্দুর রাজ্জাক (২৪), তার স্ত্রী নাজমিন (২০) ও দুই মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১); মো. আসাদুল (৩৫), তার মা আছিয়া (৫০), স্ত্রী পারুল (৩২) ও তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) ও আরিফ (৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানি পাথ জেলার একটি পাপস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঢাকা মেইলকে বলেন, “তাদেরকে আটকের পর প্রক্রিয়াগতভাবে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।