ঢাকাThursday , 14 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে আনুমানিক ১৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

admin
August 14, 2025 1:34 am
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি ; কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকায় গত এক বছরে উদ্ধার করা আনুমানিক ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে; ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ২৬ কেজি হেরোইন, ১৬৯ বোতল ফেনসিডিল, ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো অ্যানার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট এবং ৪ কেজি আফিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।

তিনি বলেন, ‘বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে। মাদকপাচারকারী ও চোরাকারবারিরা যাতে কোনো ধরনের আনুকূল্য না পায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মো. শাহীদুল ইসলাম, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নামজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।