ঢাকাThursday , 14 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ২৪ কেজি গাঁজা উদ্ধার ; গ্রেপ্তার ৫

admin
August 14, 2025 2:19 am
Link Copied!

স্টাফ রিপোর্টার ; নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ কেজি গাঁজা ও ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ২ নারীসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৩ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃত আসামিরা হলেন : দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর এলাকার রুবেল মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫),  আবু তাহের এর ছেলে রুবেল মিয়া (৩৯), আবু বক্কর সিদ্দিকের ছেলে আজিজুল হাকিম নাঈম (২৫) ও নাদিম (৩৫) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার গোপালপুর এলাকার মাসুদ রানার মেয়ে এশা মনি (১৮)।

অভিযানে ২৪ কেজি গাঁজা ,৯৭ বোতল ফেন্সিডিল ও ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এছাড়াও অভিযানের সময় পালিয়ে যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার হাফিজুর রহমানের ছেলে  আরিফ (৩৫)।

রংপুর র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পৃথকে অভিযানে মাদকদ্রব্য ও মাদক বহনকারী মোটরসাইকেল জব্দসহ গ্রেফতারকৃত ৫ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।