অনলাইন ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় ৩০ বোতল ভারতীয় মদসহ মো. নাজির হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে মদসহ আটক করা হয়।
নাজির হোসেন রংছাতি ইউনিয়নের তেরতোপা বাঘবেড় (কদমতলা) গ্রামের এলোম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির স্বীকার করেছে, প্রায় তিন মাস ধরে সে মাদকের কারবার করছিল।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আটক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
