ঢাকাMonday , 3 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

admin
February 3, 2025 10:21 pm
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম থেকে জাহিদ হাসান রনি (১৯) নামে ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দিয়ারগাড়ফা গ্রামের নিজ বাড়িমম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বড়াইগ্রাম থানা পুলিশের কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাহিদ হাসান রনি (১৯) উপজেলার  দিয়ারগাড়ফা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

ওসি সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদ হাসান রনি নামে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এনএসআই লেখা একটি জ্যাকেট ও একটি আইডি কার্ড জব্দ করা হয়। এনএসআই পরিচয়ে চাঁদাবাজি বা প্রতারণার কোনো তথ্য পাওয়া যায়নি। আটকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।