ঢাকাTuesday , 4 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ,আটক ৪

admin
February 4, 2025 3:55 pm
Link Copied!

চট্টগ্রামের চান্দগাঁওয়ের বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন :  মো. আরিফ (২০), মো. সুমন (৩০), মো. ইমরান হোসেন (৩২) এবং এসএম সেলিম উদ্দিন (৫৪)। এরমধ্যে আরিফ এবং সুমন ছাত্রলীগ নেতা, ইমরান হোসেন যুবলীগ নেতা এবং সেলিম উদ্দিন বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, আটক চারজন বিস্ফোরক মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।