ঢাকাWednesday , 5 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ভুজপুরে আগুনে ছাই ১১ দোকান

admin
February 5, 2025 10:59 am
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভুজপুর থানার কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সবাই নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ১১ দোকান পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন : রঞ্জিত (মিষ্টি দোকান), আবু সওদাগর (চালের দোকান), তসলিম (কুকারিজ), আলমগীর (গাছের দোকান), তসলিম (বেডিং হাউস), আনসার (হোটেল), আব্বাস (ওয়ার্কসপ), তাহে (স্টিলের দোকান), সেলিম (বিসমিল্লাহ হোটেল), আব্বাস (পান দোকান) এবং নুরুল ইসলাম (ওয়ার্কসপ)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।