ঢাকাThursday , 6 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ; আটক ৩

admin
February 6, 2025 3:02 pm
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাদের কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি মো. সোলায়মান শেখ।

আটকরা হলেন- উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুক বাঁখই গ্রামের অহিদের ছেলে এস এম সুমন (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজেম আলী (৩৮) এবং জগন্নাথপুর ইউনিয়নের বাঁখই মহব্বত গ্রামের জিকু প্রামাণিকের ছেলে ফয়সাল হোসেন (১৯)।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের কালুরমোড়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে রাত ১২ টার পরে আটককৃতদের বিরুদ্ধ দস্যুতা প্রস্তুতি আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।