ঢাকাThursday , 6 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের চার আসনেই জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা

admin
February 6, 2025 11:19 pm
Link Copied!

মৌলভীবাজারের চারটি আসনেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাতে অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান জেলা আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে সাবেক জেলা আমির আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুর রব।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।