ঢাকাFriday , 7 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় এনএসআই ও বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

admin
February 7, 2025 11:35 am
Link Copied!

চট্টগ্রাম জেলার পটিয়ায় উপজেলার খরনা এলাকা হতে বুধবার দিবাগত রাত ১টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ ৩৫০ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় এ কাঠগুলো উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের পরিমাণ প্রায় ৩৫০ টুকরো। জব্দকৃত সেগুন কাঠগুলো ৪টি ট্রাকভর্তি করে এনে পটিয়া বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তারা এবং পটিয়া থানা পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবৈধ সেগুন কাঠ জব্দকালে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানা দাবি করেননি।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। কাঠগুলো বিভিন্ন এলাকা থেকে এখানে এনে স্তূপ করা হয়েছিল।

এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।