ঢাকাTuesday , 11 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ডেভিল হান্ট : খাগড়াছড়িতে যুবলীগের নেতাসহ, গ্রেপ্তার ৬

admin
February 11, 2025 12:02 am
Link Copied!

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়ির দীঘিনালায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) অরাজকতা সৃষ্টিকারীদের নিবৃত করতে সকাল থেকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার, কবাখালী বাজার, জামতলী বাজার ও লারমা স্কোয়ার এলাকায় মূল সড়কে যানবাহন তল্লাশি ও মহড়া দেয় দীঘিনালা থানা পুলিশ।

আটকরা হলেন- দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর ও হেলাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতির সময় রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।