ঢাকাTuesday , 11 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পুলিশের অভিযানে আরও ২৬ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

admin
February 11, 2025 12:11 pm
Link Copied!

চট্টগ্রামের ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ২৬ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন :  মঈনুল হোসেন গালিব (৩২), শাহাজাহান ইসলাম প্রকাশ সাজু (২৮), মো. নাহিদুল আলম এলিন (৪৩), মো. সফর আলী (৩৯), লিয়াকত আলী আরিফ (৪১), মো. আলমগীর হোসেন মোর্শেদ (৪০), মো. রিয়াদ প্রকাশ রিয়াজ (২৬), মো. রবিন হোসেন (২৭), দূর্জয় চন্দ্র দাস (২২), মো. জানে আলম, আক্তার হোসেন শাকিল (২৫), শেখ খান ইমন (২২), মনির হোসেন (২০), মো. আরিফ (২৪), মো. ইউনুস (২০), মো. জসিম উদ্দিন (৫৪), মো. মাহমুদ ইকবাল (৩৪), মো. মনছুর আলম (৪৪), মো. আব্দুর রহিম (৩৭), কাজী মো. ইব্রাহীম শরীফ (৪৯), মো. নাহিদুল আলম চৌধুরী (১৯), মো. চাঁন মিয়া (২০), মো. বেলাল (৩৪), সাজ্জাদ হাসান (২৩), মো. রফিক (৪০) এবং পেয়ার আহমেদ (৪৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।