ঢাকাTuesday , 11 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে তৃতীয় দিনে গ্রেপ্তার ৮১

admin
February 11, 2025 12:32 pm
Link Copied!

দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে গাজীপুর জেলায় ৮১ জন আটক হয়েছেন। এর মধ্যে মহানগরীর ৮ থানায় ৬৯ এবং জেলার ৫টি থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, সোমবার রাতে মহানগরীসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। তারমধ্যে সদর থানায় ১৯ জন, বাসন থানায় ৯ জন, কোনাবাড়ি থানায় ২ জন, গাছা থানায় ৬ জন, পূবাইল থানায় ২ জন, কাশিমপুর থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, ডিবি উত্তর থানায় ৭ জন ও ডিবি দক্ষিণ থানায় ৪ জনসহ ৬৯ জনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে জেলা পুলিশ শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।