ঢাকাTuesday , 11 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার; আটক ২

admin
February 11, 2025 3:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার ; চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ দু’জন মাদক কারবারি আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর গ্রামের মৃত হাজী নূর সোবাহানের ছেলে সাইফুল ইসলাম (৩৭) ও একই থানার উত্তর সোনাপাহাড় গ্রামের জহির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩১)।

মঙ্গলবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সোমবার বিকেলে কিছু মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের জন্য ফেনী হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এসময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা একটি সন্দেহজন প্রাইভেটকার’কে থামানোর সংকেত দিলে কারটি থামিয়ে কৌশলে দু’জন ব্যাক্তি পালিয়ে যাওয়ার সম র‌্যাব সদস্যরা দু’জনকে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে আসামিদের দেয়া তথ্যমতে প্রাইভেটকারের ড্রাইভারের সিটের নিচে বিশেষ কৌশলে রাখা স্কচটেপ দ্বারা মোড়ানো ০৮টি প্যাকেটের ভিতর হতে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

মঙ্গলবার আসামিদের চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।