ঢাকাWednesday , 12 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতাকে ছাড়াতে পুলিশকে মারধর,স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

admin
February 12, 2025 12:13 am
Link Copied!

নরসিংদীর শিবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতি করার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আবিদ হাসান জজ মিয়া দল থেকে বহিষ্কার হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানা যায়, শিবপুরে আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে আটক করে পুলিশ। রাতে তাকে ছাড়িয়ে নিতে থানায় উপস্থিত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদ হাসান জজ মিয়া। থানায় ঢুকে তিনি পুলিশের বাধা উপেক্ষা করে নাদিমের সঙ্গে দেখা করতে চাইলে, কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি পুলিশের ওপর শারীরিক হামলা করেন। এর পর পুলিশ তাকে আটক করে।

মারধরের শিকার পুলিশ সদস্য সবুজ মিয়া এ ঘটনায় মামলা করেছেন। এদিকে, ঘটনাস্থলে জজ মিয়া পুলিশকে হুমকি দিয়ে বলেন, তাকে চিনতে হবে, নতুবা থানায় চাকরি করা যাবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।