সারাদেশে ২৪ ঘন্টায় আটক ১৬৬৫, ‘ডেভিল’ ৫৬৬ জন – My Blog
ঢাকাThursday , 13 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে ২৪ ঘন্টায় আটক ১৬৬৫, ‘ডেভিল’ ৫৬৬ জন

admin
February 13, 2025 9:10 pm
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য অপরাধের ঘটনায় ১ হাজার ৬৬৫ জনকে আটক করেছে। এর মধ্যে ৫৬৬ জনকে আটক করা হয়েছে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, গত বুধবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫৬৬ জন ‘অপারেশন ডেভিল হান্ট’ থেকে এবং অন্য মামলার ভিত্তিতে আটক হয়েছেন ১ হাজার ৯৯ জন।

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশ উদ্ধার করেছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, একটি ছোরা এবং একটি রামদা।

ডেভিল হান্টের অর্থ হচ্ছে ‘শয়তান শিকার’, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বিরোধী চক্র, সন্ত্রাসী এবং দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে পরিচালিত এক বিশেষ অভিযান। ৮ ফেব্রুয়ারি রাত থেকে দেশজুড়ে শুরু হওয়া এই অভিযানে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।