চাঁদপুরে গলায় ডিম আটকে শিশুর মৃত্যু! – My Blog
ঢাকাFriday , 14 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে গলায় ডিম আটকে শিশুর মৃত্যু!

admin
February 14, 2025 1:15 am
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলায় ডিম আটকে মেহজাবন (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

মেহজাবিনের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নে টামটা গ্রামে। মেহজাবিন নানার বাড়িতে বেড়াতে আসলে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, ডিম খাওয়ার সময় শিশুর গলায় আটকে অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, শিশুর মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদেরকে জানানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফন করার জন্য বলেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।