চট্টগ্রামে ২৪ ঘণ্টায় দুই কিশোরসহ, আটক ৪০ – My Blog
ঢাকাFriday , 14 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় দুই কিশোরসহ, আটক ৪০

admin
February 14, 2025 6:44 pm
Link Copied!

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অভিযান দুই কিশোরসহ আরও ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলাসহ তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। নাশকতা সৃষ্টির শঙ্কা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিএমপির উপপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো.ইমরান হোসেন।

তথ্যমতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই কিশোরকে জুলাই আন্দোলনের সংঘাতে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

তারা দুইজন হলেন : মো. রবিউল হাসান (১৭), পারভেজ (১৭)।

এছাড়া শেষ ২৪ ঘণ্টার অভিযানে কোতোয়ালী থানায় আটক হয়েছেন :  মো.শাহফাজ মিয়া (৩৪), মো. আবুল কালাম (৫৮), কাজী সালাউদ্দিন লাভলু প্রকাশ সালাউদ্দিন (২৯), ইসতেশাম আলম দোভাষ ইশরাক (২১), মো. হাবিব উল্লাহ (২৮), মো. রফিকুল ইসলাম (৫৫), মো. শাহাদাত হোসেন জুয়েল (৩২), পাঁচলাইশ থানায় তৌহিদুজ্জামান জয় (৩২), মো. ফারুক (৩৫)।

চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে মো. রবিউল হোসেন (২৬), বায়েজিদ বোস্তামী থানায় হারুনুর রশিদ (৪৫), মো. টিটু মাঝী (৪০), তোফাইল আজম তাশকার প্রকাশ আবিদ (২৪), মো. রফিক (৩৫), আকবরশাহের আসামি ফয়সাল(২১), মো. শাকিল(২২), মো. রুবেল (২০), মো. ইব্রাহিম (২০), সদরঘাট থানায় মো. হাবিবুর রহমান মুন্না (৩৮), হালিশহর থানায় মো. হৃদয় (২২), মো. রাব্বি (২৮), বিজ্ঞান কুমার নাথ (৫৬), মফিজ (৩২)।’

‘খুলশী থানার আসামি মো. জাবেদ উদ্দিন (২১), মো. রেজাউল করিম (৩১), ইপিজেড থানায় আরমান মিয়া (২৭), লালন ফকির (২৮), ডবলমুরিং মডেল থানার মো. ইউসুফ শান্ত (২৫), মো. সাদেক (৩৪), পতেঙ্গা মডেল থানার আসামি মো. মুন্না (২০), বন্দর থানার আসামি মো. নুর উদ্দিন (৪০)।’

‘পাহাড়তলী থানার আসামি আব্দুল মালেক বাবুল (৬৪), গোলজার বেগম রুবি (৫৫), চান্দগাঁও থানার আসামি মো. নাছির উদ্দিন (৪০), বাকলিয়া থানার আসামি মো. ইমরান হোসেন ইমন (২৮), সালাউদ্দিন রায়হান (২৫), মো. জুয়েল রানা (৩৪)  ও কর্ণফুলী থানায় সরোয়ার আলম বাপ্পি (৩৭)।’

উপপরিদর্শক মো.ইমরান হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী এবং পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা থাকা ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।